ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উপদেষ্টা হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে উপদেষ্টার মৃত্যুর খবর পেয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।


হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।


মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

ads
ads
ads

Our Facebook Page

↑